লেভান্তেকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

লেভান্তের বিপক্ষে জয়ে লা লিগার শীর্ষস্থান পুনর্দখল করেছে বার্সেলোনা। আগের রাতে ওসাসুনার কাছে রিয়াল মাদ্রিদের হারের পর শীর্ষে ওঠার সুযোগ তৈরি হয় কাতালানদের সামনে। সেই সুযোগ কাজে লাগিয়ে লেভান্তেকে - গোলে হারিয়ে এক পয়েন্ট ব্যবধানে টেবিলের শীর্ষে উঠেছে তারা।

মৌসুমের শুরুতে লেভান্তের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছিল হ্যান্সি ফ্লিকের দল। তবে এবার ঘরের মাঠে তারা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের দেখা পায় বার্সা। ডান দিক থেকে নেওয়া ছোট কর্নার থেকে এরিক গার্সিয়া জোয়াও ক্যানসেলোর পাসের পর মার্ক বার্নাল প্রথম স্পর্শেই বল জালে পাঠান।

 

গোলের পর চাপ ধরে রেখে প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। লামিনে ইয়ামাল, বার্নাল ক্যানসেলোর সমন্বয়ে গড়া আক্রমণ থেকে ক্যানসেলোর ক্রসে ছয় গজ বক্সে ফ্রেঙ্কি ডি ইয়ং সহজে গোল করেন। ৩২ মিনিটে করা এই গোলটি ছিল তার চলতি বছরের জানুয়ারির পর প্রথম।

 

বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে বার্সেলোনা। বেঞ্চ থেকে নেমে লোপেজ দলকে স্বস্তি এনে দেন। ম্যাচের ৮১ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া তার শক্তিশালী শট জালে জড়ালে - ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত এই ব্যবধানই থাকে।

 

এই জয়ে ২৫ ম্যাচে ২০তম জয় তুলে নিয়ে ৬১ পয়েন্টে শীর্ষে উঠেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

 

অন্যদিকে হাঁটুর সমস্যার পর ইংল্যান্ডের তারকা মার্কাস রাশফোর্ড ম্যাচডে দলে ফিরলেও বড় ব্যবধানে এগিয়ে থাকায় তাকে মাঠে নামানো হয়নি। এই জয়ে শিরোপা লড়াই আরও জমে উঠেছে, আর আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বার্সেলোনা শিবির।


দেশজুড়ে/সবুজ