দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ , ১১:৪২ এএম
অনলাইন সংস্করণ
বৈশ্বিক
পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের জ্বালানি ব্যবস্থাপনায় আরও কঠোর নজরদারি ও সমন্বয় জোরদার
করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের
সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার
(২৮ মার্চ) এক বার্তায় বিদ্যুৎ
জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়
জানায়, শুক্রবার অনুষ্ঠিত এক অনলাইন সভায়
এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ
বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
সিদ্ধান্ত
অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে।
ঢাকা
ও চট্টগ্রাম মহানগর এলাকায় এই দায়িত্ব পালন
করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
অন্যান্য
জেলা ও বিভাগীয় শহরে
সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এই নিয়োগ দেবেন।
উপজেলা
পর্যায়ে দায়িত্ব থাকবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ওপর।
নিয়োগপ্রাপ্ত
ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ
বিভাগ এবং বিপিসি নির্ধারিত নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রতিদিনের কার্যক্রমের প্রতিবেদন জমা দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
এছাড়া,
প্রতিটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ সম্পন্ন করে তা দ্রুত জ্বালানি
ও খনিজ সম্পদ বিভাগে জানাতে সংশ্লিষ্ট সব দপ্তর ও
সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের এই উদ্যোগকে জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10