দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২০ জুন ২০২৬ , ০৭:৩০ পিএম

অনলাইন সংস্করণ

দেশে হামের প্রকোপ এখনো নিয়ন্ত্রণে আসেনি। টিকাদান কার্যক্রম জোরদার করার পরও প্রতিদিনই নতুন করে আক্রান্ত মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় মারা গেছে শিশু। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন।

 

শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

 

  স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে হাম এবং হামের মতো উপসর্গ নিয়ে মোট ৬৭৭ শিশুর মৃত্যু হয়েছে।

 

এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ৯৩ শিশুর মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করা হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৫৮৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে শিশুদের আক্রান্ত মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে।

 

সময়ে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯৪৯ জনে। এছাড়া হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৯১ হাজার ৭৮৯ জন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আক্রান্ত মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে এগিয়ে। বিভাগে হাম উপসর্গ নিয়ে ৩০৪ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৭৮৩ জন।

 

গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্টরা টিকাদান কার্যক্রম আরও বাড়ানো এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন।


দেশজুড়ে/সবুজ