দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৬ , ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ১৭ জন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। তাদের মধ্যে ৭ জন
ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রয়েছেন।
সোমবার (২২
জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তারা একযোগে পদত্যাগপত্র জমা দেন। মঙ্গলবার (২৩ জুন)
পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
পদত্যাগ করা
ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন— ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান,
গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।
এ ছাড়া পদত্যাগকারী
সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন— ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া,
আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী
উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম।
তবে তাদের পদত্যাগের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
দেশজুড়ে
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10