দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬ , ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ
দেশজুড়ে
হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায়
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৮
জনের শরীরে হাম ও এর উপসর্গ
শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার
(১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো
হয়।
প্রতিবেদনের
তথ্য অনুযায়ী, গত এক দিনে
নতুন করে ১ হাজার ৯
জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে গত
১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত
দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ হাজার ৮০৪
জনে।
এ
ছাড়া গত ২৪ ঘণ্টায়
পরীক্ষাগারে ১৩৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চলতি
বছরের ১৫ মার্চ থেকে
১৮ জুন পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৩৩
জনে।
স্বাস্থ্য
অধিদপ্তর জানায়, এ সময়ে সন্দেহজনক
হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ হাজার ১৮৪
জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ৫০৩
জন।
মৃত্যুর
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়
হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু
হলেও পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৫ মার্চ থেকে
১৮ জুন পর্যন্ত সন্দেহজনক হামজনিত কারণে মোট ৫৭৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি মোকাবিলায় আক্রান্তদের দ্রুত চিকিৎসা ও হাম প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10