এসএসসি পরীক্ষা শুরু: কেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, সহানুভূতির আহ্বান

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬ , ০১:৪২ পিএম

অনলাইন সংস্করণ

রাজধানীতে শুরু হয়েছে এসএসসি সমমানের পরীক্ষা। প্রথম দিনেই একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে তিনি ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং গণভবন সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে বিষয়ে তথ্য জানান তিনি।

 

পরিদর্শন শেষে মাহদী আমিন বলেন, পরীক্ষা কেন্দ্রগুলোতে সুশৃঙ্খল ইতিবাচক পরিবেশ লক্ষ্য করা গেছে। শিক্ষকরা দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষার্থীদের সহায়তা করছেন এবং পরীক্ষার্থীরাও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে।

 

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে সবাইকে সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানানো প্রয়োজন। কারণ, আজকের এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।