দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ , ১২:২২ এএম
অনলাইন সংস্করণ
দেশের
বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির
সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ
আবহাওয়া
অধিদপ্তর। এর মধ্যে
বুধবার (১১ মার্চ) রাতের
দিকে তিনটি অঞ্চলে ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে।
বুধবার
প্রকাশিত সংস্থাটির পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের নদীবন্দর সংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়েছে, রাত ১টা পর্যন্ত রাজশাহী, যশোর ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন: ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ মামলা: সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে বিচার শুরু
অন্যদিকে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ
ও এর আশপাশের এলাকায়
অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ
বঙ্গোপসাগর
অঞ্চলে।
এর প্রভাবে রংপুর, রাজশাহী,
ঢাকা,
ময়মনসিংহ,
খুলনা,
বরিশাল,
চট্টগ্রাম
ও সিলেট
বিভাগের দু-এক জায়গায়
অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার
সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10