১০ বছরে ৫০ লাখ কোটি টাকা পাচার’—সখীপুরে মন্ত্রীর বিস্ফোরক মন্তব্য

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০২ মে ২০২৬ , ০৫:৪২ পিএম

অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান দাবি করেছেন, গত এক দশকে দেশে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। শনিবার ( মে) সখীপুর উপজেলা পরিষদ হলরুম- আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারি বেসরকারি বিভিন্ন মাধ্যমে অন্তত ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার সময় রাষ্ট্রীয় কোষাগারের অবস্থা ছিল অত্যন্ত দুর্বল। পরবর্তীতে মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সীমিত সম্পদ নিয়ে দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনা করেছে বলেও উল্লেখ করেন তিনি।

 

মন্ত্রী অতীতের দুর্ভিক্ষ পরিস্থিতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের ১৯৭৪ সালের দুর্ভিক্ষ- বহু মানুষের প্রাণহানি ঘটে এবং সেই সময়ের মানবিক সংকট ছিল ভয়াবহ। পরবর্তীতে জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় এসে দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটান বলেও মন্তব্য করেন তিনি।

 

তিনি জানান, বর্তমান সরকার মাত্র আড়াই মাস আগে দায়িত্ব গ্রহণ করেছে এবং ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে।

 

অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়। এর মধ্যে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, বেকার নারীদের সেলাই মেশিন, অসচ্ছল পরিবারের জন্য টিউবওয়েল, শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী, কৃষকদের কৃষি উপকরণ, নারীদের গবাদি পশু এবং প্রতিবন্ধীদের হুইলচেয়ার প্রদান করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।