দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ , ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রে
ভ্রমণের পরিকল্পনা করা বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত United States Embassy in Dhaka। দূতাবাস জানিয়েছে,
ভ্রমণের সময় পর্যাপ্ত আর্থিক সক্ষমতা না থাকলে বা
সরকারি সুবিধার অপব্যবহার করলে নন-ইমিগ্র্যান্ট ভিসা
বাতিল করা হতে পারে।
শনিবার (১৪ মার্চ) প্রকাশিত এক ভ্রমণসংক্রান্ত বার্তায় দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কেউ যদি করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন বা সেগুলোর অপব্যবহার করেন, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
এই নির্দেশনা সব ধরনের নন-ইমিগ্র্যান্ট ভিসাধারীদের জন্য প্রযোজ্য। পর্যটন, ব্যবসা, শিক্ষা, সাংবাদিকতা বা ট্রানজিট—যে উদ্দেশ্যেই ভ্রমণ হোক না কেন, ভ্রমণকারীদের নিজস্ব খরচ বহনের সক্ষমতা নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করা হয়েছে।
দূতাবাসের বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় কোনো জরুরি পরিস্থিতি বা চিকিৎসাজনিত প্রয়োজন দেখা দিলে যদি কেউ সরকারি তহবিল থেকে পরিচালিত চিকিৎসা বা অন্যান্য সেবা গ্রহণ করেন, তাহলে তার ভিসা তাৎক্ষণিকভাবে বাতিল হওয়ার ঝুঁকি থাকতে পারে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভিসার জন্য আবেদন করার সময়ই ভ্রমণকারীদের আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হয়। তবে অনেক ক্ষেত্রে দেখা যায়, যুক্তরাষ্ট্রে গিয়ে কেউ কেউ স্থানীয় সরকারি সুবিধা বা বিনামূল্যের সেবার
ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এসব অনিয়ম ঠেকাতে বর্তমানে যুক্তরাষ্ট্র
সরকার আরও কঠোর অবস্থান নিয়েছে।
এ
পরিস্থিতিতে সম্ভাব্য জরুরি ব্যয়সহ পুরো ভ্রমণ ব্যয় বহনের জন্য পর্যাপ্ত তহবিল প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10