যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশে প্রধানমন্ত্রীর যাত্রা

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬ , ১১:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

 জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দর ছেড়ে যায়।


 এর আগে স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে বিমানটি ইস্তাম্বুলে অবতরণ করে। সেখানে প্রায় দুই ঘণ্টা ৩৫ মিনিট যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। নিউইয়র্কে পৌঁছানোর পর জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানোর কথা রয়েছে ।জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের।

 

 পরে মোটর শোভাযাত্রায় তাঁকে নিউইয়র্কের একটি হোটেলে নেওয়া হবে। সফরসূচি অনুযায়ী, ২২ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। তিনি জাতিসংঘ মহাসচিবের আয়োজিত স্বাগত প্রাতঃরাশ ও সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট, বৈশ্বিক বৈষম্য ও জলবায়ু পরিবর্তন নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যবিষয়ক একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

 সফরেরসময় বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থারপ্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক,বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় গুরুত্ব পাবে। এছাড়া অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আগামী২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম জাতিসংঘ সফর অনুষ্ঠিত হচ্ছে।


দেশজুড়ে ডেস্ক