দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ , ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
উন্নয়নমূলক
কার্যক্রমে স্বচ্ছতা ও সামাজিক ভারসাম্য প্রতিষ্ঠায় ভবিষ্যতে ইমামদের তদারকি কার্যক্রমে
সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
সোমবার
দুপুরে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নগরের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী
প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী
বলেন, ইমামরা সমাজের গুরুত্বপূর্ণ নেতৃত্বের জায়গায় আছেন। উন্নয়নমূলক প্রকল্পের তদারকিতে
তারা সক্রিয় ভূমিকা পালন করলে সমাজে ভারসাম্য বজায় থাকবে এবং সাধারণ মানুষ উন্নয়ন কর্মকাণ্ডকে
নিজেদের উদ্যোগ হিসেবে গ্রহণ করবে।
তিনি
আরও জানান, নির্বাচনের আগে জনগণের সামনে যে পরিকল্পনা তুলে ধরা হয়েছিল, তার অংশ হিসেবে
ইমামদের কল্যাণে সরকার দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্ধারণ করেছে। এর একটি হলো—ইমামদের মর্যাদা রক্ষায় ব্যক্তিগত ইচ্ছায় নিয়োগ বা চাকরিচ্যুতি
বন্ধ করতে রাষ্ট্রস্বীকৃত একটি বিধিমালা প্রণয়ন। অন্যটি হলো—ইমামদের জন্য এমন সম্মানীর ব্যবস্থা করা, যাতে চার থেকে
ছয় সদস্যের একটি পরিবার স্বচ্ছলভাবে জীবনযাপন করতে পারে।
অনুষ্ঠানে
সিলেট নগরের ৮২৭টি মসজিদের মোট ১ হাজার ৬৪ জন ইমাম এবং ১ হাজার ২১১ জন মুয়াজ্জিনের
মধ্যে মোট ৩৯ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা সম্মানী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। এতে আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10