তেজগাঁও কার্যালয়ে প্রথম দাফতরিক কার্যক্রম শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাফতরিক কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্র তথ্য জানিয়েছে।

কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পূর্ববর্তী সরকারের সময় দায়িত্ব পালনকারী কয়েকজন কর্মকর্তার সঙ্গে তিনি আলাপ করেন এবং তাদের খোঁজখবর নেন। সময় অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।

 

পরে কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বিশেষ মোনাজাতে অংশ নেন। সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) . একেএম শামছুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর প্রথম দুই কর্মদিবস১৮ ১৯ ফেব্রুয়ারিপ্রধানমন্ত্রী সচিবালয়ে দাফতরিক কার্যক্রম পরিচালনা করেন।

 

দেশজুড়ে/সবুজ