স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে জনস্রোত, শহীদদের প্রতি শ্রদ্ধায় ভাসল সাভার

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬ , ০১:৪৩ পিএম

অনলাইন সংস্করণ

সাভার, ঢাকা | ২৬ মার্চ: মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে নেমেছে মানুষের ঢল। ভোর থেকেই সর্বস্তরের মানুষ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে আসেন, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা ফুলে ফুলে ভরে ওঠে।

দিনের শুরুতেই সকাল ৬টার দিকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সময় সেনাবাহিনী, নৌবাহিনী বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন।

 

এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা জানান। একপর্যায়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

 

প্রায় ৮৪ একরজুড়ে বিস্তৃত এই স্মৃতিসৌধ এলাকায় সকাল থেকেই শিক্ষার্থী, পেশাজীবী, সাংস্কৃতিককর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। হাতে ফুল, ব্যানার ফেস্টুন নিয়ে দলবদ্ধভাবে প্রবেশ করে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনেকেই পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে দিনটিকে স্মরণীয় করে তুলতে এখানে আসেন।

 

এদিকে, ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ দোয়া অনুষ্ঠিত হয়, যেখানে দলটির অন্যান্য নেতৃবৃন্দ সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষণে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে দেশজুড়ে গভীর শ্রদ্ধা ভালোবাসায় উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস।


দেশজুড়ে/সবুজ