দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২৬ , ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ
সৌদি
আরবে হজ কার্যক্রম তদারকিতে
গিয়ে প্রথম দিনেই ব্যস্ত সময় পার করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। বুধবার (২০
মে) তিনি সৌদি হজ ও ওমরাহ
মন্ত্রণালয়ের আমন্ত্রণে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে
অংশ নেন।
জেদ্দার
রিজ কার্লটন হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকে বিভিন্ন
দেশের ধর্ম ও হজ বিষয়ক
মন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠকে সৌদি হজ ও ওমরাহ
মন্ত্রী ড. তৌফিক বিন
ফাউজান আল-রবিয়াহ হজ
ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতার প্রশংসা করেন। তিনি হজযাত্রীদের সেবা উন্নত করতে দ্রুত পরিকল্পনা বাস্তবায়ন, নিয়মকানুন মেনে চলা, অনুমোদিত পরিবহন ব্যবহার এবং ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে
অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা হজ ব্যবস্থাপনায় সৌদি
সরকারের উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে সৌদি বাদশাহ, প্রধানমন্ত্রী, ক্রাউন প্রিন্স এবং হজ ও ওমরাহ
মন্ত্রীকে ধন্যবাদ জানান তারা।
বৈঠক
শেষে একই ভেন্যুতে অনুষ্ঠিত ৫০তম গ্র্যান্ড হজ সিম্পোজিয়ামের উদ্বোধনী
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন ধর্মমন্ত্রী। এতে সৌদি আরবসহ বিভিন্ন দেশের মন্ত্রী, আলেম ও বিশিষ্ট ব্যক্তিরা
অংশ নেন।
এ
সময় ধর্মমন্ত্রীর সঙ্গে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং
কাউন্সিলর হজ মো. কামরুল
ইসলাম উপস্থিত ছিলেন।
পরে
রাত সাড়ে ১১টার দিকে মক্কায় হজযাত্রীদের জন্য স্থাপিত মেডিক্যাল সেন্টার পরিদর্শন করেন ধর্মমন্ত্রী। সেখানে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মীদের
সঙ্গে কথা বলে তিনি হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
ধর্মমন্ত্রী
বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এবং নিয়মিত খোঁজখবর রাখছেন। দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক
করেন তিনি। যারা দায়িত্ব পালনে গাফিলতি করবে কিংবা শুধু সৌদি আরবে অবস্থান করে ব্যক্তিগত কাজে সময় ব্যয় করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ধর্মমন্ত্রী।
এছাড়া
আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে
দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি।
এর আগে বাংলাদেশ হজ মিশন অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ধর্মমন্ত্রী হজ টিমের সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। দায়িত্ব পালনে শৈথিল্য বা অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের ভ্রমণ সুবিধা কর্তনের কথাও জানান তিনি।
দেশজুড়ে/সবুজ