নাকভির ঢাকা সফর ঘিরে কূটনৈতিক আলোচনা, কী বার্তা দেখছেন বিশ্লেষকরা?

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৩ মে ২০২৬ , ১০:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

ঢাকায় দুই দিনের সফর শেষে নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি-এর বাংলাদেশ সফর। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনসবখানেই সফরটি নিয়ে চলছে নানা বিশ্লেষণ।

 

গত মে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট সিরিজ উপলক্ষে ঢাকায় পৌঁছান তিনি। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর- তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।

 

সফরের প্রথম দিনেই রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ-এর সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের এই মন্ত্রী। পরদিন তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ-এর সঙ্গেও সাক্ষাৎ করেন।

 

দুই দেশের বৈঠকে মাদকদ্রব্য সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। চুক্তিতে বাংলাদেশ পাকিস্তানের পক্ষে নিজ নিজ স্বরাষ্ট্রমন্ত্রীরা স্বাক্ষর করেন।

 

বিশ্লেষকদের মতে, এই সফর শুধু ক্রিকেট কূটনীতি বা সৌজন্য সাক্ষাতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দক্ষিণ এশিয়ার বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তাদের ভাষ্য, সাম্প্রতিক সময়ে ঢাকা-ইসলামাবাদ সম্পর্কের উষ্ণতা এবং আঞ্চলিক কৌশলগত সমীকরণের পরিবর্তনের ইঙ্গিতও এই সফরের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে।

 

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য এবং কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর দিকেও দুই দেশ নতুন করে গুরুত্ব দিচ্ছে।


দেশজুড়ে/সবুজ