বিশ্বখাল পুনঃখনন উদ্বোধনে তারেক রহমান: “এখন রাষ্ট্র পুনর্গঠনের সময়”

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৬ মে ২০২৬ , ১০:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

চাঁদপুরের শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষেরহাট এলাকায় বিশ্বখাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) বিকেলে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণ স্বৈরাচারকে বিদায় করেছে এবং এখন দেশের গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠার নতুন অধ্যায় শুরু হয়েছে।

 

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন ত্যাগের মাধ্যমে দেশের মানুষ তাদের রাজনৈতিক বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। এখন দেশের প্রধান কাজ হচ্ছে রাষ্ট্রকে পুনর্গঠন করা এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা।

 

তারেক রহমান অভিযোগ করেন, গত ১৭ বছরে দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, যার ফলে জাতীয় অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, প্রশাসনের রাজনৈতিককরণের কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দক্ষতা নষ্ট হয়েছে এবং স্বাস্থ্য খাতও পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

উন্নয়নের নামে অনিয়ম দুর্নীতির সমালোচনা করে তিনি বলেন, “গ্রামের উন্নয়ন উপেক্ষা করে শহরকেন্দ্রিক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। রূপপুর বিদ্যুৎ প্রকল্পে একটি বালিশ ৮০ হাজার টাকায় কেনার ঘটনাও দুর্নীতির উদাহরণ।

 

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বখাল পুনঃখননের মাধ্যমে কৃষক সাধারণ মানুষ উপকৃত হবে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খালটির স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয়েছিল বলে জানান তিনি।

 

সমাবেশে তিনি আরও বলেন, সরকার পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে, যাতে তারা সহজে সার বীজ সংগ্রহ করতে পারেন।

 

সময় তিনি এলাকায় একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তার মতে, কারিগরি শিক্ষা বিস্তারের মাধ্যমে তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করা সম্ভব হবে, যা দেশ বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ ফরিদ আহমেদ। উপস্থিত ছিলেন এহছানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশিদ, আসাদুল হক দুলু, জেড এম জাহিদ হোসেনসহ বিএনপি স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতারা।


দেশজুড়ে/সবুজ