প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ , ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয়
সংসদে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ভিন্নতার অভিযোগ তুলে প্রশ্ন তুলেছেন
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তবে এ মন্তব্যের জবাবে কোনো বিভাজন
নেই বলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক।
সংসদ
অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে শাহজাহান চৌধুরী বলেন, আইনমন্ত্রী এক ধরনের বক্তব্য দিচ্ছেন,
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ভিন্নতা দেখা যাচ্ছে। এ অবস্থায় তিনি স্পিকারের
প্রতি অনুরোধ জানান, সংশ্লিষ্ট বিষয়ে আইনমন্ত্রীর পক্ষ থেকেই জবাব দেওয়া হলে তা অধিক
গ্রহণযোগ্য হবে।
তিনি
আরও বলেন, আইনমন্ত্রীর বক্তব্য গ্রহণযোগ্য মনে হলেও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে
তার পার্থক্য স্পষ্ট হচ্ছে, যা সংসদে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
এদিকে,
বিষয়টি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক
বলেন, মন্ত্রীদের বক্তব্যে বিভাজন দেখানোর চেষ্টা করা হচ্ছে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী
দল এমন আদর্শে গঠিত যেখানে কোনো বিভক্তি নেই।
এ ঘটনার পর সংসদে মন্ত্রীদের বক্তব্যের সামঞ্জস্যতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10