সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে জাইমা রহমানকে টার্গেট করার অভিযোগ, উদ্বেগ বিশ্লেষকদের

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:২২ পিএম

অনলাইন সংস্করণ

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, ভিডিওটি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে লক্ষ্য করে প্রচার করা হয়েছে।

 

বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, পিতৃতান্ত্রিক মানসিকতায় প্রভাবিত এক শ্রেণির মানুষ জনপরিসরে সক্রিয়, সফল বা প্রভাবশালী নারীদের সহজেই লক্ষ্যবস্তুতে পরিণত করে। তাদের ভাষ্য, নারীদের হেয় করতে পোশাক, ব্যক্তিজীবন বা চরিত্রকে ইচ্ছাকৃতভাবে সামনে আনা একটি পুরোনো কৌশল।

 

অধিকারকর্মীরা বলছেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় প্রতিপক্ষকে আক্রমণের মাধ্যম হিসেবে নারীদের ব্যবহার করার প্রবণতা নতুন নয়। তাদের দাবি, সাম্প্রতিক ঘটনাটিও একই ধারাবাহিকতার অংশ হতে পারে।

 

পর্যবেক্ষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে ব্যক্তিগত আক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এতে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রভাবশালী পরিবারের সদস্যরাও বাদ যাচ্ছেন না।

 

এর আগে বিভিন্ন সময় বিশিষ্ট ব্যক্তিদের পরিবারের নারী সদস্যদের নিয়েও সামাজিক মাধ্যমে অবমাননাকর প্রচারণার অভিযোগ উঠেছিল। ছাত্র সংসদ নির্বাচন থেকে জাতীয় নির্বাচনের সময় পর্যন্ত নারী প্রার্থীদের বিরুদ্ধে অনলাইন হয়রানির একাধিক ঘটনা সামনে এসেছে।

 

বিশ্লেষকদের অভিমত, ধরনের প্রবণতা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দল-মত নির্বিশেষে অনলাইন সহিংসতা অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি।