পুলিশে রদবদল, প্রশাসনে আরও পরিবর্তনের আভাস

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৪০ এএম

অনলাইন সংস্করণ

দেশের সামরিক বেসামরিক প্রশাসনে কাঠামোগত পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নতুন সরকার। সরকারের প্রাথমিক ১৮০ দিনের অগ্রাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়নকে সামনে রেখে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এরই অংশ হিসেবে সোমবার নয়জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। পাশাপাশি আরও তিনজন সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তথ্য নিশ্চিত করা হয়।

স্বরাষ্ট্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে শিগগিরই আরও রদবদল আনা হতে পারে। প্রশাসনের কার্যকারিতা বাড়ানো এবং নীতিনির্ধারণী সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই উদ্যোগ বলে তারা উল্লেখ করেন।

বিষয়ে বিশ্লেষকরা বলছেন, প্রশাসনে যেকোনো পরিবর্তনের ক্ষেত্রে নিরপেক্ষতা পেশাদারিত্ব নিশ্চিত করা জরুরি। আইন প্রয়োগকারী সংস্থা বেসামরিক প্রশাসনে দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে পদায়ন করা হলে তা জনগণের গণতান্ত্রিক প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। অন্যথায় অতীতের অস্থিতিশীলতা বা ভোগান্তি পুনরাবৃত্তির আশঙ্কা থেকে যেতে পারে বলেও মত দেন তারা।

সরকারি মহল বলছে, চলমান সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবেই পর্যায়ক্রমে আরও সিদ্ধান্ত আসতে পারে।

দেশজুড়ে / সবুজ