প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ, সচিবালয়ে ব্যস্ত দ্বিতীয় দিন

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:১২ পিএম

অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এর আগে সকালে প্রধানমন্ত্রী পৃথকভাবে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর মহাপরিচালকদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে দেশের সার্বিক নিরাপত্তা গোয়েন্দা তৎপরতা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

 

এদিকে, টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে উপস্থিত হন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন।

 

আজ তিনিফ্যামিলি কার্ডসংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।