দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত
হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও কীভাবে জোরদার করা যায় এবং উন্নয়ন সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় করা হয়েছে।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় চীনের প্রিমিয়ার লি কিয়াং এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা বার্তা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন।
তিনি বলেন, এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। বিনিয়োগ বা তিস্তা ইস্যুতে বিস্তারিত কোনো আলোচনা হয়নি। তবে দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং উন্নয়ন অংশীদার হিসেবে একসঙ্গে কাজ করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়। তবে সফরের সম্ভাব্য সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। উপদেষ্টা জানান, বিদেশ সফরের বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত। বর্তমানে তার অভ্যন্তরীণ বিভিন্ন অগ্রাধিকার রয়েছে। সুবিধাজনক সময়ে চীনের আমন্ত্রণ বিবেচনা করা হবে।
বাংলাদেশ-চীন সম্পর্ক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এ সম্পর্ক ঐতিহাসিক
ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে দুই দেশের মধ্যে সহযোগিতার যে ধারাবাহিকতা শুরু
হয়, তা এখনও অব্যাহত
রয়েছে। চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী এবং ভবিষ্যতে সম্পর্ককে আরও নতুন মাত্রায় উন্নীত করার বিষয়ে উভয়পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10