প্রধানমন্ত্রীর গাড়িতে প্রথমবার জাতীয় পতাকা, স্বাধীনতা দিবসে নতুন অধ্যায়ের সূচনা

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬ , ০১:৫২ পিএম

অনলাইন সংস্করণ

ঢাকা, ২৬ মার্চ: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তারেক রহমান-এর বহনকারী গাড়িতে জাতীয় পতাকা সংযুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে।

মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধ- পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়া-আসার সময় প্রধানমন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা উড়তে দেখা যায়। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার গাড়িতে আনুষ্ঠানিকভাবে পতাকা ব্যবহারের প্রথম ঘটনা।

 

এছাড়া, একই দিনে অনুষ্ঠিতস্বাধীনতা জাতীয় দিবস প্যারেড-২০২৬অনুষ্ঠানেও জাতীয় পতাকাবাহী গাড়িতে উপস্থিত হন প্রধানমন্ত্রী, যা দিনটির গুরুত্বকে আরও তাৎপর্যময় করে তোলে।

 

এর আগে ভোরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 

স্বাধীনতার এই গৌরবময় দিনে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় নতুন এই সংযোজন রাজনৈতিক প্রশাসনিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।


দেশজুড়ে/সবুজ