দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ , ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পবিত্র ওমরাহ
পালনে যেতে বাধা দেওয়ার অভিযোগে এক কোটি টাকা
ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্ট বিভাগ-এ রিট দায়ের
করেছেন ফাতেমা বেগম নামে এক নারী।
বৃহস্পতিবার তার পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী মো. মাহমুদুল হাসান (মামুন) সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দাখিল করেন। ফাতেমা বেগম নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর-এর মহাপরিচালক, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান এবং বিমানবন্দরের ইমিগ্রেশন ওসিকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে উল্লেখ করা হয়, সংবিধানের ৩৬ ও ৪১ অনুচ্ছেদ অনুযায়ী চলাফেরা ও ধর্মচর্চার স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার। আবেদনকারী একজন ধর্মপ্রাণ বয়োজ্যেষ্ঠ নারী হিসেবে ওমরাহ পালনের উদ্দেশ্যে বিমানবন্দরে গেলেও বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা সত্ত্বেও তাকে বিমানে উঠতে বাধা দেওয়া হয়।
এতে তার আধ্যাত্মিক আকাঙ্ক্ষা ক্ষুণ্ন হয়েছে এবং গুরুতর মানসিক ভোগান্তির শিকার হয়েছেন বলে রিটে দাবি করা হয়েছে। বিষয়টিকে ‘কনস্টিটিউশনাল টর্ট’ হিসেবে উল্লেখ করে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
রিটে বিবাদীদের এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়ার পাশাপাশি তাৎক্ষণিক আর্থিক ও মানসিক ক্ষতি লাঘবে অন্তর্বর্তীকালীন ১০ লাখ টাকা প্রদানের আবেদন জানানো হয়েছে।
আইনজীবী জানান, রিটটি শিগগিরই হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10