দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
নতুন
প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের
বরণ করে নিতে প্রস্তুত রয়েছে সচিবালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল
থেকেই প্রশাসনের কেন্দ্রবিন্দুতে ছিল উৎসবমুখর পরিবেশ ও বাড়তি তৎপরতা।
বিভিন্ন দপ্তরে কর্মচারী-কর্মকর্তাদের ব্যস্ততা চোখে পড়ে। অনেককে ফুলের তোড়া ও মালা হাতে
সচিবালয়ে প্রবেশ করতে দেখা গেছে।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সকাল থেকেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর সদস্যরা সচিবালয়ের ভেতরে অবস্থান নেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর দাপ্তরিক কক্ষ অবস্থিত। মঙ্গলবার বিকেলেই কক্ষটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কক্ষে নামফলক স্থাপন এবং সাজসজ্জার কাজ সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে তারেক রহমান দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। বুধবার তিনি সচিবালয়ে প্রথম কর্মদিবস পালন করবেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে দাপ্তরিক কাজ শুরু, মধ্যাহ্নভোজ এবং বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশগ্রহণ। বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময়ের কথাও রয়েছে তার।
অন্যদিকে, নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও প্রথম কর্মদিবসে
নিজ নিজ মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্বভার বুঝে নিয়ে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা করবেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হবেন। এছাড়া দিনের বিভিন্ন সময়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রিসভার সদস্যরা।
নতুন সরকারকে স্বাগত জানাতে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও দেখা গেছে উৎসাহ ও প্রত্যাশা।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10