দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬ , ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা:
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধাবস্থার প্রভাবে
দেশের আকাশপথে বড় ধরনের প্রভাব
পড়েছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২৮ দিনে
মোট ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দর
কর্তৃপক্ষ শুক্রবার (২৭ মার্চ) সকালে
জানায়, গত ২৮ ফেব্রুয়ারি
থেকে শুরু হওয়া এই পরিস্থিতি এখনো
অব্যাহত রয়েছে। বিশেষ করে ইরানসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় নিয়মিত ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটছে।
আজ
(২৭ মার্চ) একদিনেই ২২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) ৬টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ২টি এবং জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ৪টি ফ্লাইট।
তবে
পুরোপুরি বন্ধ না হয়ে সীমিত
পরিসরে কিছু ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে
২৭ মার্চ পর্যন্ত মোট ১ হাজার ৫৮টি
ফ্লাইট পরিচালনার পরিকল্পনা ছিল, যার মধ্যে কিছু ফ্লাইট সফলভাবে পরিচালিত হয়েছে।
এ
সময়ে ওমানের মাস্কাট, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইটগুলো আংশিকভাবে চালু রয়েছে।
বিমানবন্দর
কর্তৃপক্ষের তথ্যমতে, ২৭ মার্চ মোট
৪৩টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মাস্কাটগামী
৬টি, সৌদি আরবগামী ১৭টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ২০টি ফ্লাইট রয়েছে। ইউএইগামী ফ্লাইটগুলোর মধ্যে দুবাই ১২টি, আবুধাবি ৪টি এবং শারজাহগামী ৪টি ফ্লাইট অন্তর্ভুক্ত।
সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের আকাশপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে, যা যাত্রীদের ভোগান্তি আরও বাড়াতে পারে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10