জ্বালানি সাশ্রয় নীতিতে পরিবর্তন: দোকানপাট খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬ , ০৩:৩৪ পিএম

অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব মোকাবিলায় জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট শপিংমল খোলার সময়সীমা নিয়ে নেওয়া সিদ্ধান্তে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সারা দেশে দোকানপাট বিপণিবিতান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।

রোববার ( এপ্রিল) দুপুরে রাজধানীর সচিবালয়ে তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত। তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর সরকারের পক্ষ থেকে সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, ব্যবসায়ীদের পক্ষ থেকে শপিংমল দোকানপাট রাত ৮টা পর্যন্ত খোলা রাখার দাবি জানানো হয়েছিল। বিষয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকও অনুষ্ঠিত হয়। পরে সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে।

 

এর আগে গত এপ্রিল জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দামের অস্থিরতা বিবেচনায় সন্ধ্যা ৬টার পর সব মার্কেট শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে জরুরি সেবার আওতায় থাকা খাবারের দোকান, ওষুধের দোকানসহ প্রয়োজনীয় কিছু প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার বাইরে ছিল।

 

এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী, বর্তমানে সরকারি বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলছে। ব্যাংকিং কার্যক্রম সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চালু থাকে এবং বিকাল ৪টায় ব্যাংক বন্ধ হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত সিদ্ধান্ত আলাদাভাবে জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

 

সরকারের তথ্য অনুযায়ী, দেশের প্রায় ৮০ শতাংশ জ্বালানি তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়। চলমান অস্থিরতার কারণে সরবরাহে ঝুঁকি তৈরি হওয়ায় বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগও নেওয়া হয়েছে।

 

দেশজুড়ে/সবুজ