জ্বালানি নিয়ে স্বস্তির খবর—এপ্রিলেও সংকট নেই, পর্যাপ্ত মজুতের দাবি সরকারের

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ , ০২:১৫ পিএম

অনলাইন সংস্করণ

দেশে জ্বালানি সংকট নিয়ে উদ্বেগের মধ্যেই স্বস্তির বার্তা দিয়েছে জ্বালানি বিভাগ। ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে অস্থিরতা থাকলেও অন্তত আগামী মাস পর্যন্ত দেশে কোনো জ্বালানি সংকট হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, বর্তমানে দেশে মোট লাখ ৯২ হাজার ৯১৯ মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে। এর মধ্যে ডিজেলের মজুত সবচেয়ে বেশি লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন। এছাড়া অকটেন রয়েছে হাজার ৯৪০ মেট্রিক টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ মেট্রিক টন এবং জেট ফুয়েল রয়েছে ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন।

 

ডিজেল সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকায় কৃষি পরিবহন খাতে কোনো বিঘ্ন ঘটবে না বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি সীমান্ত এলাকায় ডিজেল পাচার ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানান।

 

জ্বালানি খাতে স্বচ্ছতা সহজ ব্যবস্থাপনার জন্য সরকার একটি বিশেষ মোবাইল অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে। মনির হোসেন চৌধুরী বলেন, “সপ্তাহখানেকের মধ্যে অ্যাপটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে, যা জ্বালানি বিক্রয় ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত আধুনিক করবে।

 

বিশ্ববাজারে অনিশ্চয়তা থাকলেও সরকারের এমন ঘোষণায় আপাতত স্বস্তিতে দেশবাসী।


দেশজুড়ে/সবুজ