দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি — জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের নেপথ্য কারণ সম্পর্কে জনগণের মধ্যে এখন স্পষ্ট উপলব্ধি তৈরি হয়েছে।
বুধবার
(২৫ ফেব্রুয়ারি) পালিতব্য দিবসটি সামনে রেখে মঙ্গলবার দেওয়া বার্তায় তিনি স্মরণ করেন ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর
সদর দপ্তর পিলখানায় সংঘটিত মর্মান্তিক হত্যাযজ্ঞের কথা। ওই ঘটনায় ৫৭
জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ
হারান।
প্রধানমন্ত্রী
বলেন, দীর্ঘদিন দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়নি। তবে ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে ২৫
ফেব্রুয়ারি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ
করেন।
তিনি
আরও বলেন, পিলখানার হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত
মন্তব্য করা সমীচীন নয়। তবে তার মতে, এই ঘটনার পেছনে
দেশ ও জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী তৎপরতার সংশ্লিষ্টতা ছিল বলে নাগরিকদের সচেতন থাকা প্রয়োজন।
বাণীতে
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, হত্যাকাণ্ডের পর বিভিন্ন সময়ে
অপতথ্য ও বিভ্রান্তিমূলক তথ্য
ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হয়েছিল।
তিনি
বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা, বীরত্ব ও গৌরবের প্রতীক।
ভবিষ্যতে যাতে কোনো ষড়যন্ত্র সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সফল না হয়, সে
বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শহীদ সেনা দিবসে এটিই হোক সবার অঙ্গীকার।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10