হাদি হত্যাকাণ্ডে শ্যুটার নয়, খুঁজতে হবে হুকুমদাতা—রাকসু জিএস আম্মার

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬ , ০১:০১ পিএম

অনলাইন সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, এই ঘটনায় আলোচনায় একটি বড় ভুল হচ্ছেখুনি শ্যুটারকে এক করে দেখা। প্রকৃত হত্যাকারী কে, তা নির্ধারণ করতে হলে হত্যার হুকুমদাতা পরিকল্পনাকারীকে খুঁজে বের করতে হবে।

সোমবার ( মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন।

পোস্টে সালাহউদ্দিন আম্মার লেখেন, কোনো হত্যাকাণ্ডে যে ব্যক্তি ট্রিগার টানে, সে সব সময় প্রকৃত খুনি নয়। অনেক সময় সে একজন ভাড়াটে, ব্যবহৃত মানুষ কিংবা পুরো পরিকল্পনার সবচেয়ে নিচের স্তরের অংশগ্রহণকারী হতে পারে। কিন্তু হত্যার সিদ্ধান্ত কে নিয়েছে, পরিকল্পনা কে করেছে এবং নির্দেশ কে দিয়েছেপ্রকৃত দায় সেখানেই।


তিনি প্রশ্ন তুলে বলেন, শ্যুটারকে আটক করার যে আলোচনা চলছে, সেখানে হত্যার মূল পরিকল্পনাকারী নিয়ে কি সত্যিই কোনো আলোচনা আছে? তার মতে, হাদির প্রকৃত খুনি সেই ব্যক্তি বা গোষ্ঠী, যারা হত্যার নির্দেশ দিয়েছে এবং পুরো অপারেশনের পরিকল্পনা করেছে।

আম্মার আরও বলেন, সবচেয়ে অদ্ভুত বিষয় হলোমিডিয়া, রাজনৈতিক বক্তব্য কিংবা সরকারি বয়ানে খুব স্পষ্টভাবে হুকুমদাতা বামাস্টারমাইন্ডনিয়ে কোনো বাস্তব অনুসন্ধান বা আলোচনা দেখা যাচ্ছে না।


তিনি মনে করেন, এখনো এই হত্যাকাণ্ডের মূল প্রশ্নগুলো অমীমাংসিত রয়ে গেছে। শ্যুটার কেএই প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন হলো, হত্যার নির্দেশদাতা কে, পরিকল্পনাকারী কে এবং কার স্বার্থে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

সালাহউদ্দিন আম্মার বলেন, এই প্রশ্নগুলোর উত্তর ছাড়া কোনো তদন্তই পূর্ণ হতে পারে না। তাই প্রকৃত সত্য উদঘাটনের জন্য শ্যুটারদের জীবিত দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো ঘটনার পেছনের শক্তি উদ্দেশ্য সামনে আনা জরুরি।


 দেশজুড়ে/ সবুজ