গণভোট বাতিল হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ ইসলাম

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি: গণভোট বাতিল করা হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও বৈধতা নিয়ে প্রশ্নের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য দেন।

 

 

নাহিদ ইসলাম প্রশ্ন তুলে বলেন, গণভোট বাতিল হলে কোন সংবিধানের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছেসেই ব্যাখ্যা জনগণের কাছে স্পষ্ট করতে হবে। তিনি সরকারের প্রতি দ্রুত জাতীয় সংসদের অধিবেশন আহ্বানের দাবি জানান। একইসঙ্গে তিনি বলেন, অধিবেশন শুরুর আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সংশ্লিষ্টদের শপথ নেওয়া উচিত।

 

তিনি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া মোটামুটি সুষ্ঠু হলেও ফলাফল ঘোষণার ক্ষেত্রে অনিয়ম কারচুপির ঘটনা ঘটেছে। তবে গণতন্ত্র দেশের স্থিতিশীলতার স্বার্থে তার দল ফলাফল মেনে নিয়ে এগোতে চেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম সরকারি দল বিএনপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন। তার দাবি, জাতীয় সংসদ সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করার লক্ষ্যে এনসিপির সদস্যরা শপথ নিয়েছেন। কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দলের শপথগ্রহণ না করা জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণার শামিল।

 

তিনি দ্রুত রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে সংসদ সংস্কার প্রক্রিয়া সচল করার আহ্বান জানান।