ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত, সরকারদলীয় এমপি নির্বাচিত

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ , ১২:৫৮ পিএম

অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলের জন্য রাখার আহ্বান জানানো হলেও শেষ পর্যন্ত সরকারদলীয় সংসদ সদস্যের মধ্য থেকেই একজন নির্বাচিত হয়েছেন। বিরোধী দল থেকে কোনো প্রস্তাব না আসায় এমনটি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এরপর ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন নেত্রকোনা- আসনের সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।


স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংসদের অধিবেশন ৩০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন অধিবেশনে সভাপতিত্বকারী সংসদ সভাপতি . খন্দকার মোশাররফ হোসেন।

এর আগে সরকারি দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে একজনকে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। তবেজুলাই সনদবাস্তবায়ন নিয়ে সরকারের গড়িমসির অভিযোগ তুলে জামায়াতে ইসলামী আগেই জানিয়েছিল, তারা ডেপুটি স্পিকার পদটি গ্রহণ করবে না।


বুধবার (১১ মার্চ) জামায়াতে ইসলামীর আমির সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সনদ অনুযায়ী একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা। তবে তারা বিষয়টি আংশিকভাবে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন চান।

তিনি বলেন, পুরো সনদ বাস্তবায়নের ভিত্তিতেই বিরোধী দল তাদের ন্যায্য দায়িত্ব পালন করতে চায়। এজন্য আপাতত ডেপুটি স্পিকার পদ গ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে দলটি।


দেশজুড়ে/সবুজ