দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬ , ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ
দেশে
ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত এক দিনে এই
রোগে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৬
সালে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত
হয়ে নতুন করে ১ হাজার ৮৬০
জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার
(৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো
হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশন এলাকার বাইরে) দুজন করে, সিলেট ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।
নতুন
আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ২৪৭ জন হাসপাতালে ভর্তি
হয়েছেন। বরিশাল বিভাগে ২০০ জন, চট্টগ্রামে ২১৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭১, খুলনায়
৩৭৬, ময়মনসিংহে ১১০, রাজশাহীতে ১৭৬, রংপুরে ৩৮ এবং সিলেটে
১৪ জন হাসপাতালে ভর্তি
হয়েছেন। স্বাস্থ্য
অধিদপ্তরের হিসাবে, ১ জানুয়ারি থেকে
৭ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা
বিভাগে (দুই সিটি করপোরেশনসহ) মারা গেছেন ১২৯ জন।
এ ছাড়া খুলনা বিভাগে ৫৭ জন, ময়মনসিংহে ২৩, বরিশালে ২৫, চট্টগ্রামে ২৫, রাজশাহীতে ২১, রংপুরে ছয় এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10