দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬ , ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ
আগামী
৩ মে থেকে চলতি
বোরো মৌসুমে দেশব্যাপী ধান, চাল ও গম সংগ্রহ
কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এ মৌসুমে মোট
১৮ লাখ মেট্রিক টন ধান-চাল
এবং ৫০ হাজার মেট্রিক
টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা
নির্ধারণ করা হয়েছে।
বুধবার
(২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির
(এফপিএমসি) সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
তিনি
বলেন, নির্ধারিত দামে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও চাল সংগ্রহ
করা হবে। এ বছর প্রতি
কেজি বোরো ধানের দাম ধরা হয়েছে ৩৬ টাকা। এছাড়া
সিদ্ধ চাল ৪৯ টাকা এবং
আতব চাল ৪৮ টাকা দরে
কেনা হবে। একইসঙ্গে গম কেনা হবে
প্রতি কেজি ৩৬ টাকায়।
সংগ্রহ
কার্যক্রমের সময়সূচি সম্পর্কে তিনি জানান, ৩ মে থেকে
ধান ও গম ক্রয়
শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
অন্যদিকে ১৫ মে থেকে
চাল সংগ্রহ শুরু হবে, যা একই সময়সীমা
পর্যন্ত অব্যাহত থাকবে। প্রয়োজন হলে পরবর্তীতে সময় বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
খাদ্য
পরিস্থিতি সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দেশে চালের বার্ষিক চাহিদা প্রায় ৪ কোটি ২৪
লাখ মেট্রিক টন। চলতি মৌসুমে উৎপাদন সেই চাহিদার কাছাকাছি রয়েছে এবং কোনো ঘাটতির আশঙ্কা নেই।
তিনি
আরও জানান, অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের
কারণে এ বছর লক্ষ্যমাত্রার
চেয়েও বেশি উৎপাদন হতে পারে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় মজুতও রাখা হচ্ছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10