দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬ , ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ
ও নেপালের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এ বৈঠক
অনুষ্ঠিত হয়।
বৈঠকে অংশ
নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান
মিল্লাত। তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম
ভান্ডারী।
সাক্ষাতে
দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিমান
ও পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
নেপালের রাষ্ট্রদূত
বাংলাদেশের সহযোগিতা কামনা করে বিশেষভাবে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত
করার বিষয়ে গুরুত্ব তুলে ধরেন। এছাড়া ঢাকা–কাঠমান্ডু
রুটে ফ্লাইটের টিকিট মূল্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
উভয় পক্ষই পর্যটন খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেপালের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10