দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬ , ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ড. রুডিগার লোটজ, জার্মানির রাষ্ট্রদূত।
সোমবার
(২০ এপ্রিল) রাজধানীর পানিসম্পদ মন্ত্রণালয়-এর মন্ত্রীর দপ্তরে
এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে পানি সম্পদ ব্যবস্থাপনা, ভূ-উপরিস্থ ও
ভূগর্ভস্থ পানির সঠিক ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে
মন্ত্রী বলেন, জার্মানি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তিনি নদী দূষণ প্রতিরোধ, বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনে
জার্মানির সহযোগিতা আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এ
সময় রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশের ভারসাম্য
রক্ষায় জার্মানি যৌথভাবে কাজ করতে আগ্রহী।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10