দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ , ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
দেশের
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার পর জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রথমে স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ শপথ নেন। পরে ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন ব্যারিস্টার কায়সার কামাল।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করা হয়। অধিবেশনে সভাপতিত্বকারী খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন জমা পড়েছে।
তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ দায়িত্ব পালনে সম্মতি জানিয়েছেন। পরে সংসদ সদস্য নুরুল ইসলাম তার নাম প্রস্তাব করেন এবং প্রস্তাবটি সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম।
পরবর্তীতে প্রস্তাবটি সংসদে উত্থাপন করা হলে কণ্ঠভোটে তা গৃহীত হয়
এবং হাফিজ উদ্দিন আহমদ স্পিকার হিসেবে নির্বাচিত হন।
নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারের
শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের সূচনা হলো।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10