মধ্যপ্রাচ্য সংকটে ৫ দিনে শাহজালালে ১৭৩ ফ্লাইট বাতিল, চরম ভোগান্তিতে যাত্রীরা

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬ , ০২:২৭ পিএম

অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব এসে পড়েছে বাংলাদেশের আকাশপথেও। টানা পাঁচ দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের মোট ১৭৩টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার ২৩টি, রোববার ৪০টি, সোমবার ৪৬টি এবং মঙ্গলবার ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়। বুধবার নির্ধারিত ফ্লাইটগুলোর মধ্যে আরও ২৫টি ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

 

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছেকাতার এয়ারলাইন্সের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারলাইন্সের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, এমিরেটসের ৫টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট।

 

গত শনিবার ইসরাইল যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরান ইসরাইল বিভিন্ন দেশে থাকা মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে মিসাইল ড্রোন হামলা চালায়। পরিস্থিতির প্রেক্ষিতে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার জর্ডান ২৮ ফেব্রুয়ারি তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।

 

আকাশসীমা বন্ধ থাকায় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে উড়োজাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। ফলে বিমানবন্দরে অনেক যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে, কেউ কেউ ফ্লাইট পুনঃনির্ধারণ বা টিকিট বাতিলের ঝামেলায় পড়েছেন।

 

বিমানবন্দর সূত্র জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন আসতে পারে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

দেশজুড়ে/সবুজ