খামেনির শেষ মুহূর্তের ছবি ঘিরে আলোচনা, হামলার প্রেক্ষাপটে বাড়ছে উত্তেজনা

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬ , ০২:১৮ পিএম

অনলাইন সংস্করণ

তেহরান: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর মৃত্যুকে ঘিরে দেশজুড়ে শোক ও উত্তেজনার মধ্যেই সামনে এসেছে তার জীবনের শেষ মুহূর্তের একটি ছবি। তেহরান থেকে প্রকাশিত এ ছবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানায়, তেহরান থেকেই খামেনির জীবনের শেষ তোলা ছবিটি প্রকাশ করা হয়েছে। অপরদিকে আল মায়াদিন ইংলিশ দাবি করেছে, এটি তার মৃত্যুর আগে তোলা সর্বশেষ ছবি।

 

প্রতিবেদন অনুযায়ী, ছবিতে তাকে তেহরানে তার কার্যালয়ে দায়িত্ব পালনরত অবস্থায় দেখা যায়। ধারণা করা হচ্ছে, এটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার ঠিক আগের মুহূর্তে তোলা।

 

এর আগে ফার্স নিউজ এজেন্সি জানায়, হামলার প্রথম দিনেই সকালে খামেনি নিহত হন। সে সময় তিনি নিজ কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন।

 

খামেনির মৃত্যুর খবরে ইরানজুড়ে শোকের ছায়া নেমে আসে, পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সৃষ্টি হয় ব্যাপক প্রতিক্রিয়া। বিশ্লেষকদের মতে, এ ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে।