**কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর গ্রেফতার**

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬ , ০৩:২২ পিএম

অনলাইন সংস্করণ

নগরকান্দা উপজেলা-এর পুরাপাড়া বাজারে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ-এর ব্যানারে ইফতার বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সোবহান মাতুব্বর (৪২) নামে এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (১৬ মার্চ) রাত ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে সালথা উপজেলা- দায়ের করা একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।


ভাইরাল ভিডিও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর- আসনের সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী-এর দিকনির্দেশনায় স্থানীয় যুবলীগ নেতাদের অংশগ্রহণে পুরাপাড়া ইউনিয়নে দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়। সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।


রোববার (১৫ মার্চ) বিকেলে আয়োজিত ওই কর্মসূচির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিবুজ্জামান লস্কর দাবি করেন, ইফতার বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কারণেই সোবহান মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ জানান, ভাইরাল ভিডিওতে সোবহানের সম্পৃক্ততা পাওয়া গেছে। পাশাপাশি তিনি আগে থেকেই বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার তদন্তে অভিযুক্ত ছিলেন। কারণে তাকে গ্রেফতার করে সালথা থানায় হস্তান্তর করা হয়েছে।


ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


দেশজুড়ে/সবুজ