ইসলামাবাদে অগ্রগতির ইঙ্গিত: ইরানের জব্দ ৬ বিলিয়ন ডলার ছাড়তে সম্মত যুক্তরাষ্ট্র?

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬ , ০৪:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

ইসলামাবাদে চলমান যুক্তরাষ্ট্র ইরান-এর মধ্যকার গুরুত্বপূর্ণ আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একাধিক ইরানি সূত্রের দাবি, বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের বিপুল অঙ্কের অর্থ ছাড়তে নীতিগতভাবে সম্মত হয়েছে ওয়াশিংটন। বিষয়টি তেহরানসমঝোতার পথে আন্তরিকতার লক্ষণহিসেবে দেখছে।

বার্তা সংস্থা রয়টার্স-কে দেওয়া তথ্য অনুযায়ী, এই অর্থ ছাড়ের বিষয়টি সরাসরি হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার সঙ্গে সম্পর্কিত। ইসলামাবাদে চলমান আলোচনায় এই প্রণালিকে কেন্দ্রীয় ইস্যু হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

একটি সূত্র জানায়, কাতারসহ বিভিন্ন দেশের ব্যাংকে থাকা ইরানের অর্থ ছাড়ের প্রক্রিয়া আলোচনাকে এগিয়ে নিতে সহায়ক হতে পারে। আরেকটি সূত্রের দাবি, প্রায় বিলিয়ন ডলার ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র, যদিও বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

 

উল্লেখ্য, এই অর্থ মূলত দক্ষিণ কোরিয়ায় ইরানের তেল বিক্রির আয়, যা ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলে জব্দ হয়ে যায়। পরবর্তীতে ২০২৩ সালে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে অর্থ ছাড়ের উদ্যোগ নেওয়া হলেও মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে তা স্থগিত করা হয়।

 

দোহায় মধ্যস্থতায় হওয়া ওই চুক্তির আওতায় ইরান যুক্তরাষ্ট্র উভয় পক্ষই বন্দি বিনিময় করে। তখন শর্ত দেওয়া হয়েছিল, এই অর্থ শুধুমাত্র মানবিক খাতেখাদ্য, ওষুধ চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য ব্যবহার করা যাবে।

 

বিশ্লেষকদের মতে, ইসলামাবাদের আলোচনায় এই অর্থ ছাড় চূড়ান্ত হলে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা কমার পাশাপাশি বৃহত্তর কূটনৈতিক সমঝোতার পথও উন্মুক্ত হতে পারে।