ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন পুতিনের, তেহরানের পাশে থাকার অঙ্গীকার মস্কো

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬ , ০৪:৫২ পিএম

অনলাইন সংস্করণ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পাওয়ায় আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin

রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে মোজতবা খামেনির প্রতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন পুতিন। তিনি আশা প্রকাশ করেছেন, খামেনি তার বাবার পথ অনুসরণ করে মর্যাদার সঙ্গে দেশের নেতৃত্ব দেবেন এবং কঠিন পরিস্থিতিতেও ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হবেন।


পুতিন বলেন, ইরান বর্তমানে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হলেও নতুন নেতৃত্বের অধীনে দেশটি স্থিতিশীলতা শক্ত অবস্থান ধরে রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

রুশ প্রেসিডেন্ট আরও জানান, তেহরানের সঙ্গে মস্কোর ঘনিষ্ঠ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, ইরানের প্রতি রাশিয়ার সমর্থন অটুট থাকবে এবং দুই দেশের বন্ধুত্ব সংহতি আরও জোরদার করা হবে।


উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি, যিনি দীর্ঘদিন ধরে দেশটির রাজনৈতিক ধর্মীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।


সূত্র: Al Jazeera