দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৬ , ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
যুদ্ধবিধ্বস্ত
ইরান-এ শনিবার (২১
মার্চ) একসঙ্গে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ও ফারসি নববর্ষ
নওরোজ। তবে উৎসবের আবহের মধ্যেই নতুন করে সামরিক উত্তেজনার খবর সামনে এসেছে।
ইরানের
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (Islamic
Revolutionary Guard Corps) দাবি
করেছে, তারা চলমান প্রতিশোধমূলক অভিযান “অপারেশন ট্রু প্রমিস ৪”-এর ৭০তম ধাপে
ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এই ধাপে অঞ্চলজুড়ে
যুক্তরাষ্ট্র ও ইসরাইল সংশ্লিষ্ট
৫৫টির বেশি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
আইআরজিসির
এক বিবৃতিতে বলা হয়, হামলার সময় বিভিন্ন লক্ষ্যবস্তু এলাকায় বিস্ফোরণ, অগ্নিকাণ্ড এবং ধোঁয়ার দৃশ্য দেখা গেছে। তারা দাবি করেছে, এই পদক্ষেপ তাদের
বৃহত্তর সামরিক কৌশলের অংশ, যার লক্ষ্য প্রতিপক্ষের সক্ষমতা ধীরে ধীরে ক্ষয় করা।
বিবৃতিতে
আরও জানানো হয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাকের কুর্দিস্তান অঞ্চল এবং বাহরাইনে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ব্যবহৃত অস্ত্রের মধ্যে ‘কিয়াম’,
‘এমাদ’, ‘খোররামশাহ-৪’ ও ‘কদর’ ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন ড্রোনের উল্লেখ করা হয়েছে।
এছাড়া
তেল আবিব ও হাইফাসহ কয়েকটি
গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনার কথাও জানানো হয়েছে।
আইআরজিসি
আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের ভূখণ্ড বা সার্বভৌমত্বের বিরুদ্ধে
যেকোনো ধরনের হামলার জবাবে ভবিষ্যতে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। তাদের দাবি, সশস্ত্র বাহিনী বর্তমান পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য,
গত মাসের শেষ দিকে তেল আবিব ও ওয়াশিংটন-এর
বিরুদ্ধে অভিযোগ করা হামলার পরই এই অভিযান শুরু
হয় বলে জানায় ইরান। এরপর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি উত্তেজনা অব্যাহত রয়েছে।
সূত্র:
আন্তর্জাতিক গণমাধ্যম (প্রেস টিভি অনুসরণে)
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10