ঈদের আগে পাইলট প্রকল্প হিসেবে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

আসন্ন ঈদের আগে রমজান মাসেই পরীক্ষামূলকভাবেফ্যামিলি কার্ডকার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ, বন জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকারে ফ্যামিলি কার্ডের বিষয়টি উল্লেখ রয়েছে। কীভাবে কর্মসূচি বাস্তবায়ন করা হবে, তা নিয়েই সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।

 

তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সার্বজনীনভাবে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা রাখা হবে না। তবে কার্যক্রম পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

 

মন্ত্রী আরও জানান, প্রাথমিকভাবে হতদরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে কর্মসূচি শুরু হতে পারে। পরবর্তীতে দরিদ্র মধ্যবিত্ত পরিবারগুলোকেও ধাপে ধাপে এর আওতায় আনা হবে।

 

রমজানেই এটি চালু হবে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছা রয়েছে ঈদের আগেই অন্তত পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু করার। বাস্তবায়নের পদ্ধতি কাঠামো চূড়ান্ত করার বিষয়ে আলোচনা চলছে।

 

 দেশজুড়ে/সবুজ