দক্ষিণ লেবাননে সংঘাতে ইসরাইলি সেনা নিহত, হামলায় ৮৩ শিশুসহ প্রায় ৪০০ জনের মৃত্যু

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬ , ০৭:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

লেবাননে চলমান সংঘাতে একজন ইসরাইলি সেনা সদস্য নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) রোববার ( মার্চ) দেওয়া এক বিবৃতিতে আইডিএফ জানায়, দক্ষিণ লেবাননে অভিযানের সময় তাদের একজন সেনা কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।

নিহত সেনার নাম মাহের খাতার (৩৮) তিনি ইসরাইল অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামস এলাকার বাসিন্দা ছিলেন। সেনাবাহিনীর তথ্যমতে, খাতার ইসরাইলি বাহিনীরকমব্যাট ইঞ্জিনিয়ারিং কোর’-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৯৪ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ৮৩ জন শিশু এবং ৪২ জন নারী রয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন অন্তত হাজার ১৩০ জন।

 

রোববার এক সংবাদ সম্মেলনে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরুদ্দিন তথ্য জানান। তিনি বলেন, চলমান হামলায় বেসামরিক মানুষের বড় ধরনের প্রাণহানি ঘটছে।

 

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বেড়ে যায়। এই পরিস্থিতির মধ্যেই লেবাননে হামলা শুরু করে ইসরাইলি বাহিনী।

 

এর জবাবে লেবাননের শিয়া সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলি বাহিনীর পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে, যা পুরো অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

সূত্র: আল জাজিরা