দেশ ক্রান্তিকাল পার করছে, সবাইকে সজাগ থেকে সরকারের পাশে থাকতে হবে: শামসুজ্জামান দুদু

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ , ০২:২৫ পিএম

অনলাইন সংস্করণ

বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জপূর্ণ সময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেন, স্বল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়, তাই সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে সজাগ থেকে সরকারের পাশে থাকতে হবে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ

দুদু বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গণতন্ত্রপন্থিদের গুম, হামলা, মামলা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে। তবে খালেদা জিয়া বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানএর নেতৃত্বে আন্দোলন সফল হয়েছে এবং ফ্যাসিবাদকে দেশ থেকে বিদায় করা সম্ভব হয়েছে।

তিনি চব্বিশের আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের স্মরণ করে বলেন, যারা বুকের রক্ত দিয়ে আত্মত্যাগ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি।


দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে দুদু বলেন, অতীতে ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম লুটপাট হয়েছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। সেই অর্থ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে মানুষের প্রত্যাশা থাকলেও এখনো তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের শাসনে দেশে গণতন্ত্র আইনের শাসন দুর্বল হয়ে পড়েছিল এবং বিভিন্ন ক্ষেত্রে দখলদারিত্বের সংস্কৃতি তৈরি হয়েছিল। এখন সেই আইনের শাসন পুনরুদ্ধার করা জরুরি।


দুদু বলেন, ষড়যন্ত্র পুরোপুরি শেষ হয়ে গেছেএমনটা মনে করার সুযোগ নেই। তাই গণতন্ত্রের পক্ষে যারা আন্দোলন করেছেন, তাদের সবাইকে সতর্ক সংগঠিত থাকতে হবে।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ঈদের আগেইফ্যামিলি কার্ডকর্মসূচি চালু করা হয়েছে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতা ঘোষণা করা হয়েছে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সুবিধার আওতায় থাকবেন। কৃষক কার্ড স্বাস্থ্য কার্ড চালুর উদ্যোগও নেওয়া হয়েছে বলেও তিনি জানান।


সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন খোকনএর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদী এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা।


 

 দেশজুড়ে/ সবুজ