আজারবাইজানে ড্রোন হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে, আহত ২ বেসামরিক

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬ , ০৪:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

ইরানের বিরুদ্ধে এবার দক্ষিণ ককেশাস অঞ্চলের দেশ Azerbaijan ড্রোন হামলার অভিযোগ উঠেছে। দেশটির দাবি, ইরানি ড্রোন হামলায় দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার ( মার্চ) Ministry of Foreign Affairs of Azerbaijan এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ছোড়া ড্রোন Nakhchivan Autonomous Republicএর দুটি স্থানে আঘাত হানে।

বিবৃতিতে বলা হয়, একটি ড্রোন সরাসরি একটি বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত করে। আরেকটি ড্রোন শাকারাবাদ গ্রামের একটি বিদ্যালয়ের ভবনের কাছাকাছি এলাকায় পড়ে।

ঘটনায় বিমানবন্দরের একটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানায় আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আজারবাইজান সরকার। বিষয়ে ব্যাখ্যা চেয়ে Iranএর রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার ঘটনায় ইরানের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে এবং একটি প্রতিবাদপত্রও দেওয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


দেশজুড়ে/সবুজ