দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ
ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, ব্যবহারকারীরা প্ল্যাটফর্মের বাইরে অন্য অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করলেও নির্দিষ্ট কিছু কার্যকলাপসংক্রান্ত তথ্য তাদের সঙ্গে শেয়ার হতে পারে। মূলত ব্যক্তিগত অভিজ্ঞতা কাস্টমাইজ করা এবং পছন্দভিত্তিক বিজ্ঞাপন প্রদর্শনের জন্য এই তথ্য ব্যবহার করা হয়।
উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি কোনো ই-কমার্স সাইটে জুতা খোঁজেন বা কেনাকাটা করেন এবং সেই সাইট মেটার সঙ্গে তথ্য শেয়ার করে, তাহলে পরবর্তীতে ফেসবুক বা ইনস্টাগ্রামে একই ধরনের পণ্যের বিজ্ঞাপন দেখা যেতে পারে। তবে ব্যবহারকারীদের জন্য এসব তথ্য দেখা, মুছে ফেলা বা নিয়ন্ত্রণের সুযোগ রেখেছে প্রতিষ্ঠানটি।
কী এই ‘ইওর একটিভিটিজ অফ মেটা টেকনোলজিস’?
মেটার “Your Activities Off Meta
Technologies” নামের ফিচার ব্যবহারকারীদের দেখায়—কোন কোন ওয়েবসাইট, অ্যাপ বা প্রতিষ্ঠান তাদের কার্যকলাপের তথ্য মেটার প্ল্যাটফর্মে পাঠিয়েছে। এই টুলের মাধ্যমে ব্যবহারকারীরা—
এ ছাড়া ফেসবুকের ‘প্রাইভেসি চেক-আপ’ অপশন ব্যবহার করে ব্যক্তিগত তথ্য কে কীভাবে দেখতে পাচ্ছে, সেটিও নিয়ন্ত্রণ করা সম্ভব।
যেভাবে দেখবেন কোন ওয়েবসাইট তথ্য শেয়ার করছে
ফেসবুক (ওয়েব সংস্করণ)
১. প্রথমে আপনার
প্রোফাইল ছবিতে ক্লিক করুন, এরপর Settings & Privacy
অপশন থেকে Settings নির্বাচন করুন।
২. Account Center নির্বাচন করুন।
৩. Your Information and
Permissions-এ ক্লিক করুন।
৪. এরপর Your Activities Off Meta Technologies নির্বাচন করুন।
ফেসবুক অ্যাপ
১. হ্যামবার্গার (তিন দাগ) মেনুতে ট্যাপ করুন।
২. Account Center-এ গিয়ে Your
Information and Permissions নির্বাচন করুন।
৩. তারপর Your Activities Off Meta Technologies-এ প্রবেশ করুন।
ইনস্টাগ্রাম (অ্যাপ বা ওয়েব)
১. প্রোফাইল আইকনে ট্যাপ বা ক্লিক করুন।
২. Settings থেকে Account Center-এ যান।
৩. Your Information and
Permissions নির্বাচন করুন।
৪. এরপর Your Activities Off Meta Technologies-এ ক্লিক করুন।
যেভাবে নির্দিষ্ট অ্যাকাউন্ট বা ওয়েবসাইট বিচ্ছিন্ন করবেন
একাধিক প্রতিষ্ঠান একসঙ্গে বিচ্ছিন্ন করতে চাইলে মূল স্ক্রিনে গিয়ে Disconnect Specific Activity
নির্বাচন করুন। এরপর প্রয়োজনীয় অ্যাকাউন্টগুলো নির্বাচন করে Continue ও Confirm চাপুন।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, নিয়মিত এই সেটিংসগুলো পর্যালোচনা করলে ব্যবহারকারীরা তাদের অনলাইন গোপনীয়তা সম্পর্কে আরও সচেতন ও নিয়ন্ত্রিত থাকতে পারেন।
দেশজুড়ে/সবুজ