এক জ্বালানিবাহী জাহাজ থেকে ২০ লাখ ডলার ফি নিল ইরান

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ , ০২:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ইরান এ সমুদ্রপথে জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ জোরদার এবং টোল আদায়ের উদ্যোগ নিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে।

সংঘাতের শুরু থেকেই ইরান ও ইসরাইলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। উভয় পক্ষই ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে আক্রমণ চালাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে কিছু এলাকায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে।

 

এই প্রেক্ষাপটে ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে। বিশ্বের জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে উল্লেখযোগ্য পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়।

 

আইআরজিসি জানিয়েছে, এখন থেকে এ পথে চলাচলকারী জাহাজগুলোকে পূর্বনির্ধারিত যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। পাশাপাশি কিছু জাহাজের কাছ থেকে ফি বা টোল আদায়ের বিষয়টিও বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানা গেছে।

 

তবে ইরান দাবি করেছে, কিছু বন্ধুত্বপূর্ণ দেশের জাহাজ চলাচলে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এর মধ্যে চীন, পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত-এর নাম উল্লেখ করা হয়েছে।

 

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে এমন পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে এবং আন্তর্জাতিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।

 

উল্লেখ্য, চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানানো হচ্ছে।


দেশজুড়ে/সবুজ