দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ , ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জের
বেলকুচি উপজেলায় যমজ দুই মাদ্রাসাছাত্র তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার
দুপুরে বেলকুচি থানায় পরিবারের পক্ষ থেকে পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ
দুই শিশু হলো রাসেল রানা (১১) ও রাশেদুল ইসলাম (১১)। তারা শাহজাদপুর উপজেলার সোনাতনী
ইউনিয়নের ধীতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
জিডি
সূত্রে জানা গেছে, গত রোববার (২৯ মার্চ) সকালে নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে
তারা নিখোঁজ হয়। তারা শেরনগর এলাকা দিয়ে যাওয়ার সময় থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া
যাচ্ছে না।
পরিবার
জানায়, দুই ভাই বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। তবে নিখোঁজ হওয়ার
পর থেকে তারা মাদ্রাসা কিংবা বাড়ি—কোথাও পৌঁছায়নি। আত্মীয়স্বজনের বাড়িতেও
খোঁজ নিয়েও তাদের সন্ধান মেলেনি।
এদিকে
সন্তানদের হারিয়ে তাদের বাবা-মা ভেঙে পড়েছেন এবং চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
এ
বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, নিখোঁজের ঘটনায় পৃথক
জিডি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি থানা এলাকায় হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা
নেওয়া হবে।
নিখোঁজ
দুই শিশুকে খুঁজে পেতে পুলিশ ও পরিবার সবার সহযোগিতা কামনা করেছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10