প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ , ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রামের
সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের গোয়ালিনী গেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি
খামারের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ১০টি গরু ও ১৩টি ছাগল পুড়ে মারা গেছে। একই ঘটনায়
পাঁচটি দোকানও আগুনে ধ্বংস হয়েছে।
শুক্রবার
দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই আগুনের ঘটনা ঘটে।
পুড়ে
যাওয়া খামারটির নাম ‘মা-বাবার দোয়া অ্যাগ্রো ফার্ম’।
খামারের মালিক হাবিবুর রহমান জানান, তাঁর খামারে ১১টি গরু ও ১৩টি ছাগল ছিল। আগুন লাগার
পর একটি গরু উদ্ধার করা গেলেও বাকি প্রাণীগুলো আগুনে পুড়ে যায়।
তিনি
অভিযোগ করেন, পাশের একটি মুদিদোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং খবর দেওয়ার পরও ফায়ার
সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় পৌনে দুই ঘণ্টা সময় নেয়। এর মধ্যে স্থানীয় বাসিন্দারাই
আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এ
বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কুমিরা স্টেশনের কর্মকর্তা আহসান হাবিব জানান,
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। দূরত্ব প্রায়
১৬ কিলোমিটার হওয়ায় পৌঁছাতে সময় লেগেছে।
তিনি
বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা
হচ্ছে। তবে স্থানীয়দের কেউ কেউ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা বললেও ঘটনাস্থলে এমন
কোনো সিলিন্ডার পাওয়া যায়নি।
এই অগ্নিকাণ্ডে খামার ও দোকান মালিকদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10